Q.C কাকে বলে?
Q.C এর পূর্ণরুপ হচ্ছে, Quality controller.
অর্থঃ গুনগত মানের নিয়ন্ত্রক।
টেক্সটাইল কোম্পানীতে যারা কিউ,সি পদে চাকরী করেন তারা ফেব্রিক্সের গুনগতমান নিশ্চিত করেন তাই তাদেরকে Quality controller বা সংক্ষেপে Q.C বলা হয়।
একজন কিউ,সির পুর্নাঙ্গ কাজ কি?
প্রথমে লাইনের কাজঃ
• প্রথমেই অফিসে এসে শিফ্ট বা পালা বুঝে নিতে হবে অপর শিফ্ট থেকে।
• এক শিফ্টের কিউ,সি আট ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি পালন করা কালে কোন কোন মেসিনে কি কি সমস্যা ছিলো তা একটি Problem খাতায় লিখতে হবে তারপর তা অপর শিফ্টকে বুঝে দিতে হবে।
• তারপর প্রোগ্রাম খাতা নিয়ে লাইনে যেতে হবে।
• লাইনে গিয়ে প্রোগ্রাম দেখে খাতায় লিখতে হবে।
• সূতার Lot, Count মিলাতে হবে।
• মেশিনের Wheel চেক দিতে হবে। সূতা কম বেশী থাকলে সমান করে দিতে হবে অপারেটর দ্বারা।
• কোন মেশিনে ডিজাইন কাপড় চললে, মেশিন থামিয়ে দেখতে হবে ডিজাইন ঠিক আছে কি না।
• যদি কোন স্ট্রাইপ, গ্রেমিলান্জ, পিসি, সিভিসি, ভিসকস কাপড় কটন কাপড়ের পাশে চলে তবে উক্ত মেশিনে পর্দার ব্যবস্হা করতে হবে।
• প্রোগ্রাম অনুযায়ী মেশিন চলে কি না ভালোভাবে দেখতে হবে।
• মেশিনের পুলির ভিতর তুলা জমছে কি না দেখতে হবে। তারপর অপারেটর দ্বারা পুলি পরিষ্কার করতে হবে।
চেক মেশিনের কাজঃ
১. প্রথমে মেশিনে পাওয়ার দিতে হবে।
২. রোলের প্রথম মাথা ভালোভাবে চেক দিতে হবে।
৩. নিডেল মার্ক, সিনকার মার্ক দেখতে হবে,
৪. কাপড়ের প্রথম মাথা আলট্রালাইটে দিয়ে দেখতে হবে কোন প্রকার সূতার সমস্যা আছে কি- না।
৫. সব শেষে রোলটি ভালোভাবে চেক দিয়ে রোলের মাথায় সাইন করে প্রোডাকশনে দিতে হবে।
আজিজুল হাকিম
No comments:
Post a Comment