Ads Here

Wednesday, 30 September 2020

ফিলিস কাপড়ে polyester সমস্যা

ফিলিস কাপড়ে polyester সমস্যা   


ফিলিস কাপড়ে যদি কটন সূতার সাথে পলেইস্টার সূতা চলে। তাহলে সেই কাপড় অত্যন্ত সতর্কতার সাথে চেক করতে হয়। নয়তো পরে অনেক 


ভোগান্তিতে পড়তে হয়। এই কাপড়ে সব চেয়ে বড় সমস্যা হচ্ছে, পলেইস্টার ভাসা।মেশিনের সেটিং ঠিক না থাকার কারণে কাপড়ে পলেইস্টার ভাসে এবং সমস্ত কাপড়ে অসংখ্য তারার ন্যায় দেখা যায়।

  

এই সমস্যা দেখতে পেলে দ্রুত টেকনিশিয়ান দ্বারা কাজ করাতে হবে। উক্ত কাপড় যদি একপার্ট ডাইং হয় (অর্থাৎ শুধু কটন ডাইং হবে পলেইস্টার ডাইং হবে না) তাহলে উক্ত সমস্যা কোনক্রমেই চালানো যাবে না। চালালে ডাইং এর পর তা ভেসে উঠবে এবং কাপড় Reject হয়ে যাবে।


আর যদি ডাবল পার্ট ডাইং হয় অর্থাৎ কটন এবং পলেইস্টার দুটোই ডাইং হয়ে তাহলে উক্ত সমস্যা চালানো যায়। এটি ডাইং এর পরে ভাসবে না। তারপরেও মেশিন যতটা ভালো করা যায় করে চালাতে হবে। কপাল খারাপ হলে সাদা কাপড়েও রং উঠে।    

আজিজুল হাকিম     


No comments:

Post a Comment